প্রধানমন্ত্রীড় সঙ্গে দেখা করলেন কিউ এম বদরুদ্দোজা চৌধুরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিকল্প ধারার সভাপতি ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী)।

মঙ্গলবার দিবাগত রাতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান।

তাঁর দলের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনে মহাজোটের হয়ে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতেই তিনি গণভবনে গেছেন। কয়েকটি

আসনে সমঝোতার বিষয়ে আলোচনা হয়েছে বলে ওই সূত্র নিশ্চিত করেছে।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে বি. চৌধুরী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢোকেন। সেখানে তিনি একা-ই গেছেন বলে নিশ্চিত করেছেন বিকল্পধারার সভাপতিমণ্ডলীর সদস্য শমসের মবিন চৌধুরী।
শমসের মবিন চৌধুরী প্রথম আলোকে বলেন, নির্বাচন সামনে রেখে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই বি চৌধুরী গণভবনে গেছেন।